বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৮
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জেলা শ্রমিকদলের আলোচনা সভা ও লিফলেট বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা শ্রমিকদলের পক্ষ থেকে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১) জুন বেলা ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে ৩য় তলায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব সাবেক জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহীন।

এখানে আরো বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা শ্রমিকদল সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিক দল নেতা মাইনুল,সম্্রাট,রাজা,আযম,শামীম,বাবুল,মাসুম,মহসিন,বাবুল,শাহজাহান,মফিজ,রিপু,নান্না, সরোয়ার,আনোয়ার, সাঈদ মজুমদার,শহীদ প্রমুখ।

আলোচনা সভা শেষে নগরীতে কেন্দ্রীয় শ্রমিকদলের নির্দেশনা অনুযায়ী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে শ্রমজীবী মানুষের শ্রদ্ধাঞ্জলী লিফলেট বিতরন করা হয়।