রবিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৩:৩৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

রামুতে ‘পানিতে ডুবে’ ভাই-বোনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। কক্সবাজারের রামুতে ‘পানিতে ডুবে’ আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলবী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজারকুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৌলবী পাড়া গ্রামের প্রবাসী মো. আব্দুল্লাহর ছেলে রিহাব (৭) ও মেয়ে মারিয়া (৫)।

বিষয়টি নিশ্চিত করে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, ‘ইউনিয়নের মৌলভী পাড়ায় দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।’

এলাকাবাসী ও পরিবারসূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে স্থানীয় জেলে হাশমত উল্লাহ মৌলবী পাড়াস্থ রেল লাইনের একটি ব্রিজের মুখের ডোবায় জাল ফেলেন, এসময় তার জালে ওই দুই শিশুর লাশ আটকে যায়। লাশ দেখে জেলে হাসমত উল্লাহ ভয়ে চিৎকার করে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে লাশ দুটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘বিকেলে দুই ভাই-বোনকে একসঙ্গে এলাকায় ঘুরতে দেখেছে স্থানীয়রা। সন্ধ্যায় রেললাইনের ব্রিজের মুখের একটি ডোবা থেকে তাদের রাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডোবার পাশদিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।