বুধবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:০৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট ।। কক্সবাজারের চকরিয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় ভিডিও দেখে অভিযান চালিয়ে পুলিশ জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। শনিবার (২২ জুন) রাতে চকরিয়া থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতার দুইজন হলেন, পাথর নিক্ষেপকারী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাদা এলাকার আবদুল হাকিমের ছেলে পেয়ার মোহাম্মদ পেয়ারু (২২) ও আবদুল্লাহ আল নোমান (২২)। গতকাল বিকালে দু’জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম।

এর আগে আগে ঘটনার বিষয়ে গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম রেলওয়ে থানায় প্রেস ব্রিফিং করে বিস্তারিত তুলে ধরেছেন রেলওয়ে পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার হাছান চৌধুরী। তিনি বলেন, গত ১৮ জুন (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ঈদ স্পেশাল ট্রেন চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক পাথর নিক্ষেপ করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

পরে রেলওয়ে পুলিশের একটি টিম চারদিন ধরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে অবস্থান নিয়ে খোঁজখবর নিয়ে তিনজনকে শনাক্ত করে। এরপর অভিযান চালিয়ে পেয়ারু ও নোমানকে গ্রেফতার করা হয়। আরেক অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক আছেন।

পুলিশ সুপার হাছান চৌধুরী বলেন, চট্টগ্রাম কক্সবাজার রেললাইন চালু হবার পর সম্প্রতি সময়ে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটছে। পুলিশ সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে পাথর নিক্ষেপ থামাতে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রায়ই দেখা যায় ছোট বাচ্চা ও কিশোর বয়সী ছেলেরা মজা বা খেলার ছলে ট্রেনে পাথর নিক্ষেপ করে। এক্ষেত্রে অভিভাবকরা তাদের সন্তানদের সচেতন না করলে এটি থামানো সম্ভব নয়।