ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১২ টায় বাবুগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন নতুন ভবনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, সার ও নারিকেল চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব।বিশেষ অতিথি ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওবায়দুল হক জুয়েল,মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মামুনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার-উজ-জামান মিলন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান হিমু,মাধবপাশা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,বিভিন্ন ইউনিয়নের মেম্বারগন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।
উল্লেখ্য ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষক কে ৫ কেজি রোপা আমন বীজ, ১০কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার এবং নারিকেল চারা প্রদান করা হয়।