মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৪৪
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শাহবাগে অবস্থান শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট ।। সরকারি চাকরিতে কোটা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বেলা আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরপর বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ফের শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের ফলে শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে মিছিল নিয়ে একত্রিত হন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘বৈষম্যের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’এমন নানা স্লোগান দেন ও প্ল্যাকার্ড দেখান।