ডেস্ক রিপোর্ট ।। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন বলেন, যে দায়িত্বভার নিয়েছি, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে কতটুকু করতে পারব বা পারব না আমি যেন সম্মানের সঙ্গে বিদায় নিতে পারি। সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে ‘এ প্রোট্রেট ইন রিফ্লেকশন্স’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
‘এ প্রোট্রেট ইন রিফ্লেকশন্স’ বইটি লিখেছেন পুলিশের সাবেক আইজি ড. এম এনামুল হক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুধীজনরা। ছিলেন পরিবারের সদস্যরাও। অতপর প্রকাশনী থেকে বইটি প্রকাশ করা হয়েছে।
লেখকের স্ত্রী কথাসাহিত্যিক অধ্যাপক অনামিকা হক লিলি বলেন, লেখক এই বয়সে এসে বইটি লিখতে পেরেছেন এটাই সার্থকতা। নানাভাবে প্রেরণা ও তাগাদা দিয়েছি বইটি লেখার জন্য। শেষ পর্যন্ত উনি বইটি লেখা শেষ করেছেন।
বইয়ের লেখক সাবেক আইজি ড. এম এনামুল হক বলেন, আমি আমার পরিবার, এলাকার লোকজন ও সহকর্মীদের উপর লিখেছি বইটিতে। ইন্টারপোলে ছিলাম, সেখানকার লোকদের নিয়েও লিখেছি। বইটি লেখার ক্ষেত্রে বড় ধরনের অনুপ্রেরণা দিয়েছেন আমার স্ত্রী। যার কারণে লেখা শেষ করা সম্ভব হয়েছে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরাও আমাকে সাহায্য করেছেন। এজন্য প্রত্যেকের কাছে আমি ঋণী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সচিব নাজমুল আহসান চৌধুরী। বক্তব্য রাখেন লেখকের নাতনি নাভিন পারিশা হক ও রুশনান আনুশা এবং বইয়ের প্রকাশক কামরুল ইসলাম।