বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:২৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে বিএমপি কমিশনারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বিএমপি কমিশনারের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের অবদান স্মরণে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্যই আমরা লাল-সবুজের একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯৭১ এর কাল রাতে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে আমরাই প্রথম গড়ে তুলেছিলাম সশস্ত্র প্রতিরোধ।

এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। আপনাদের সম্মান জানিয়ে আমরা গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই।

অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণ মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদেরকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা পুলিশ কমিশনারের সাথে এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার ( ক্রাইম এন্ড অপারেশনস্) খন্দকার মোঃ শামীম হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) সোনিয়া পারভীন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ।