বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:২১
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

পটুয়খালীতে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আদনান হাবিব খান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও প্রধান উপদেষ্টার ছবি পোড়ানোর ঘটনায় পুলিশ মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি উপ ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আদনান হাবিব খানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে পটুয়াখালী আদালতের হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) রাতে ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি ফ্লাট থেকে আদরকে গ্রেফতার করে পটুয়াখালী সদর থানা পুলিশ। পরে সোমবার সকালে পটুয়াখালীতে আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোবাইদুল ইসলাম জানান, গত ১ ডিসেম্বর উপপরিদর্শক খাইরুল ইসলাম বাদী হয়ে আদরকে প্রাধান আসামিসহ ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০- ২৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ওই মামলায় তাকে ঢাকার উত্তরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য গত ৩০ নভেম্বর ভোরে পটুয়াখালীর খাদ্য গুদাম এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একটি মিছিল শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে প্রধান উপদেষ্টার ছবি পুড়িয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান ও কটূক্তি করে। আদনান হাবিব খানের নেতৃত্বে অনুষ্ঠিত ওই মিছিলের ভিডিও ফুটেজ সমাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১ ডিসেম্বর পটুয়াখালী সদর থানায় মামলাটি করে।

আদনাহ হাবিব খান (আদর) পটুয়াখালী শহরের চরপাড়া এলাকার বাসিন্ধা এবং পটুয়াখালী জেলা যুবলীগের সাবেক সভাপতি মরহুম আহসান হাবিব খানের বড় ছেলে।