বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:০১
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

বরিশালে ছাত্রদল নেতা তানজিলের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ।। মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে মহানগর ছাত্রদল। সোমবার (১৬ ডিসেম্বর) বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদ হাসান তানজিলের নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র‍্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিজয় র‍্যালি পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া সহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বিএনপি নেতারা বলেন, স্বৈরাচারের পতনের পর ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আমরা এবার বিজয় দিবস উদযাপন করছি। তবে গন অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরদের নানা ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

এসময় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।