সোমবার, ১৪ই জুন, ২০২৬ ইং, রাত ১২:৫২
শিরোনাম :
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আর এস ফাহিম গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেফতার খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ গ্রহণ করেছেন ডিআইজি হাবিবুর রহমান খান

শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ দুপুর বিকাল ৩টায় কুমিল্লা জেলা পুলিশ লাইন্সের হল রুমে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের নিয়ে বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়। হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি অপারেশন (পূর্ব বিভাগ) হাবিবুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উক্ত কল্যাণ সভায় উপস্থিত ছিলেন।


এ সময় প্রধান অতিথি সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সংক্রান্তে বক্তব্য শ্রবণ পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন এবং হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে আন্তরিকভাবে সরকারি দায়িত্ব পালন করার জন্য বিশেষ ভাবে গুরুত্ব আরোপ করেন। সভাপতির বক্তব্যে এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে বলেন, কুমিল্লা রিজিয়নে কর্মরত সকল পুলিশ সদস্য মহাসড়কে অবস্থান করে আন্তরিকভাবে নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে এবং কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউস ডে অনুষ্ঠানে সক্রিয় ভাবে অংশ গ্রহণের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক গতিশীল রাখা হচ্ছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার কুমিল্লা হাইওয়ে সার্কেল, কুমিল্লা রিজিয়নের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ বৃন্দ ও কুমিল্লা রিজিয়নের অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ।