বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার!

বরিশালে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল নগরীর আমতলা মোড় মডেল মসজিদের অডিটোরিয়ামে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা শাহ মোঃ নেছারুল হক।প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মোঃ আলমগীর হোসেন,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি ও সাবেক মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী মোঃ ইকবাল হোসেন,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব ড. মোঃ সেলিম উল্যাহ,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী মোঃ জাকির হোসেন,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা কাজী মোঃ মামুনুর রশীদ,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল বিভাগীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কাজী আঃ রব।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল বিভাগীয় আহবায়ক আলহাজ্ব মাওলানা কাজী মোঃ ফারুক আযম। সম্মেলনে সঞ্চালক ছিলেন,বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির বরিশাল বিভাগীয় সদস্য সচিব কাজী মাওলানা অলিউর রহমান।

সম্মেলনে বরিশাল বিভাগের ৬ জেলার নিকাহ্ রেজিস্ট্রার গন স্বতস্পূর্ত ভাবে অংশ গ্রহন করে প্রানবন্ত পরিবেশে আলোচনা করেন।পরিশেষে দুপুর ৩ টার দিকে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।