রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং, সকাল ১১:১৫
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ডেস্ক রিপোর্ট ।। মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫) ও আমেনা বেগমসহ (২২) পাঁচজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা ও একই ইউনিয়নের শামারচর গ্রামের বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। ভোর ৬টার দিকে চর ডুমুরিয়া গ্রামে হামলা করে আওলাদ মোল্লার লোকজন। এরপর রহিম মোল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কিছু লোক আহত হয়। তাদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহরিয়ার হাফিজ জানান, গুলিবিদ্ধসহ ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, রাত ৮ পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেনি। শুনছি আসবে। আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।