মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, রাত ১০:২৫
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরির ইজারাদার কর্তৃক সাংবাদিককে হু’ম’কি

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর পায়রাকুঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত বোঝাই ট্রাক পারাপার করবে কিনা জানতে চাইলে ইজারাদার কর্তৃক এক সাংবাদিককে হুমকির অডিও ফাঁস হয়।

পরে সাংবাদিক জিয়াউর রহমান (৪০) মির্জাগঞ্জ থানায় উপস্থিত হয়ে ইজারাদার মোঃ শাহজাহান (৬০) এর বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেন। সাংবাদিক জিয়াউর রহমান দুটি জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছেন।

অডিও রেকর্ড শুনে জানা যায়, সাংবাদিক জিয়াউর রহমান জানতে চায় আজও আপনি ওভারলোড গাড়ি পারাপার করবেন? ইজারাদার শাহজাহান বলেন তুমি পারলে গাড়ি আটকাইয়া দাও, আমি গাড়ি পারাপার করি কি না করি সেটা আমার ব্যাপার। তুমি দেশের নাগরিক কিংবা প্রেসিডেন্ট হও আমার কিছু যায় আসে না সব জায়গায় হাত দেওয়ার চেষ্টা করিও না। তোমার যত লেখা আছে লেখ আর আমি আমার কার্যক্রম চালিয়ে যাব পারলে তুমি সহ্য করিও। আপনি কি কার্যক্রম দেখাবেন এমন উত্তরে ইজারাদার বলেন, তুই পটুয়াখালীর এপার সাহস থাকলে আয়, তারপর তোকে কিভাবে বুঝানো লাগে বুঝবো নে। তোকে ওপার দিয়ে ধরে নিয়ে আসব তুই আমাকে চেন? তোর বাবা কবরে আছে জিজ্ঞেস কর আমি কে? তিন কোটি টাকায় ঘাটের ডাক রাখছি তোকে কৈফত দেওয়ার জন্য?

শঙ্কিত ও ভুক্তভোগী সাংবাদিক জিয়াউর রহমান এ ঘটনায় সোমবার (২৭ জানুয়ারী) ওই ইজারাদারের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৬) করেন।

এর আগে পায়রাকুঞ্জ ফেরিতে ইজারাদার দিনে ও রাতে অতিরিক্ত বোঝাই ট্রাক পারাপারে সহযোগিতা করায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এই রুটে কচুয়া- বীণাপানি সড়কে ২০ কিলোমিটার এর মধ্যে পাঁচটি বেইলি সেতু ও একটি ফেরি রয়েছে। ডেইলি সেতুতে ০৫ টনের অধিক মালামাল পরিবহন নিষিদ্ধ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষের নাকের ডগায় প্রতিদিন অতিরিক্ত বোঝাই মালামাল পরিবহন হয় যা বেইলি সেতু এবং ফেরি ঘাটে যেকোনো সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা। ব্যাহত হতে পারে যান চলাচল।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম আহমেদ বলেন, সাংবাদিককে হুমকির ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, ইজারাদার এর সঙ্গে পটুয়াখালী সড়ক জনপদ বিভাগের একটি চুক্তি রয়েছে। যদি তারা চুক্তি লঙ্ঘন করে কোন কাজ করে তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।