মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, জি.আর চাল ও সেলাই মেশিন বিতরণ

মোঃ মিলন হাওলাদার ।। বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি, জি.আর চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বরিশাল জেলা প্রশাসন থেকে প্রাপ্ত জি.আর চাল, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ থেকে প্রাপ্ত সাদাছড়ি এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা প্রধান কার্যালয় থেকে প্রাপ্ত সেলাই মেশিন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে মহানগর কলেজ সড়কের ২৮ নম্বর বিসিসি, কাশিপুর, বরিশালে অবস্থিত সংস্থার নিজস্ব কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দুপুর ১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং উপকারভোগীরা।

বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য জি.আর চাল সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এছাড়া, সাদাছড়ি তাদের চলাচলের স্বাধীনতা বৃদ্ধি করবে এবং সেলাই মেশিন তাদের আত্মনির্ভরশীল করে তুলবে।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আইউব আলী হাওলাদার বলেন, “জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বরিশাল জেলা প্রশাসনের দেওয়া জি.আর চাল, র‌্যাব-২ এর দেওয়া সাদাছড়ি এবং সংস্থার প্রধান কার্যালয়ের দেওয়া সেলাই মেশিন এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সাদাছড়ি, জি.আর চাল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মানবিক কার্যক্রমটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আশার আলো হয়ে উঠেছে বলে মত দেন উপস্থিত অতিথিরা।