শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৩৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে

ডেস্ক রিপোর্ট ।। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়ে গেছে দুদিন আগে। ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়েছে। তাই মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ট্রেনে যেমন ভিড় নেই, তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও।

ডিএমটিসিএল জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের অন্য দিনগুলোতে চলাচল অব্যাহত থাকবে।

শনিবার মেট্রোরেলের স্টেশনগুলো ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা কমে গেছে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। আর এ পরিস্থিতিতে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।

মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।