মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৫
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

প্রতিরক্ষা খাতে ৩৮ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ডেস্ক রিপোর্ট ।। আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে প্রতিরক্ষা খাতের জন্য ৩৮ হাজার ৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৮২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। সংশোধিত বাজেটে দাঁড়ায় ৩৭ হাজার ৩৮০ কোটি টাকা।

সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই অর্থ বরাদ্দের প্রস্তাব করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার তার বাজেট বক্তব্য সম্প্রচার করা হয়।

অপরদিকে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সংশোধিত বাজেট ছিল ২০২৪-২৫ অর্থবছরে এই বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৩৯ হাজার ২৩৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছিল ৪২ হাজার ১৪ কোটি টাকা।