ডেস্ক রিপোর্ট ।। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার (১১ জুন ২০২৫) ইং তারিখে হাইওয়ে পুলিশ প্রধান এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা মহোদয়ের নির্দেশনা মোতাবেক হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এর নের্তৃত্বে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপারের কার্যালয়ে যথাযথ মর্যাদার সাথে হাইওয়ে পুলিশের গৌরবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

একই দিন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সে হাইওয়ে পুলিশ প্রধান এবং বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি মোঃ দেলোয়ার হোসেন মিঞা কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। হাইওয়ে পুলিশের গৌরবের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম এসময়ে হাইওয়ে পুলিশে কর্মরত সকল সদস্য এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম আরো বলেন, বিগত ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সময়ে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ যেভাবে মহাসড়কে উপস্থিত থেকে অত্যন্ত আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে স্বস্তির ঈদযাত্রা উপহার দিয়েছে ; ঠিক একই রকম ভাবে বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক সহ সকল জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে দায়িত্ব পালন করে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে বিভিন্ন আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর এডিশনাল এসপি কীর্তিমান চাকমা, কুমিল্লা রিজিয়নের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বৃন্দ ও অন্যান্য সকল পদমর্যাদার পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।।