মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১১:১১
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে।

এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছে সরকার।

এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ই আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করছিল সরকার।

‘নতুন বাংলাদেশ দিবস’-এর পাশাপাশি ১৬ই জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ এবং পাঁচই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

পরে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার কথা জানায় সরকার। আজ আগের পরিপত্রগুলো বাতিল করে নতুন করে প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হলো।