বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:০৪
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের কমিটি গঠন,সভাপতি:কাজী আমান,সম্পাদক:কাজী আনিছ

ডেস্ক রিপোর্ট ।। মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদ বরিশাল জেলার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১ টায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলা ও সিটি করপোরেশনের নিকাহ্ রেজিস্ট্রারদের নিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে।

মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের মহাসচিব কাজী মেহেদী হাসান নোমান এর উপস্থিতিতে বরিশাল সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাজী আমানুল্লাহ আমানকে সভাপতি ও ২২ নং ওয়ার্ডের কাজী নকীব আনিছুর রহমানকে সাধারন সম্পাদক মনোনীত করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরে নবগঠিত কমিটির উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের উপদেষ্টা বরিশাল সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের নিকাহ্ রেজিস্ট্রার কাজী মাওলানা সাইদুর রহমান কাসেমী সহ বিসিবির বিভিন্ন ওয়ার্ড ও জেলার নিকাহ্ রেজিস্ট্রার বৃন্দ।