সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪৪
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

তিস্তা মহাপরিকল্পনা বছরের শেষে চূড়ান্ত: উপদেষ্টা রিজওয়ানা হাসান

ডেস্ক রিপোর্ট ।। অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। কাজেই এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতির প্রয়োজন। এ কয়েক মাসে আমরা প্রকল্প বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছি।

রিজওয়ানা বলেন, আগামী ১৭ জুলাই বিশেষজ্ঞদের সঙ্গে বসে পাঁচটি মূল বিষয়ের উপর চূড়ান্ত আলোচনা করা হবে। এরপর সেই সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশে রওয়ানা হন। এ সময় তার সঙ্গে ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই আলম সিদ্দিকিসহ কর্মকর্তারা।