রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, রাত ১০:০৬
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

দেশে ‘না’ ভোটের বিধান ফিরছে: ইসি সানাউল্লাহ

ডেস্ক রিপোর্ট ।। নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনে শাস্তির বিধান করা হয়েছে।

সোমবার নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে ‘না’ ভোটের বিধান। নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পুর্নবহাল করেছে ইসি। জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়জিত হতে পারে সেনা, নৌ ও কোস্ট গার্ড।

নির্বাচন কমিশনার বলেন, কোনো প্রার্থীর হলফনামায় মিথ্যা তথ্য থাকলে নির্বাচিত হলেও তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে ইসি।

তিনি বলেন, ভোট গণনার সময় গণমাধ্যম ভেতরে থাকতে পারবে, তবে মাঝ পথে বের হতে পারবে না।