বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:১৩
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

শেবাচিম কর্মচারীদের উপর হামলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে হাসপাতাল চত্বরে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন চলাকালে অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক আদেশে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

৪র্থ শ্রেণির কর্মচারী রাব্বি আল মামুন ফয়সাল জানিয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু কর্ম পরিবেশের দাবিতে সকল চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন করেন। এ সময় তাদের উপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। এ হামলায় হাসপাতালের ৪থ শ্রেণির কর্মচারী সাইফুল ইসলাম পাভেজ, রাব্বি, হাসান মোল্লা, রফিক পাটোয়ারি, শামিম, রাকিব, সেলিনাসহ ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে হাসপাতাল ভর্তি করা হয়েছে। তিনি বলেন, কর্মচারীদের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত বলেন, কর্মচারীদের উপর হামলার ঘটনা খুবই নিন্দনীয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জোর দাবি জানাচ্ছি। এর পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা আবারও কঠোর আন্দোলনে যাবো।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পরিচালক বিকেলে এক আদেশে উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটির অন্যান্য সদস্য হলেন, সার্জারি বিভাগের আর এস ইখতিয়ার আহসান, উপসেবা তত্ত্বাবধায়ক শাহানাজ পারভীন, প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল মিয়া ও ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল।