বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৫৪
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

ডেস্ক রিপোর্ট ।। ঘন কুয়াশার কারণে শনিবার (২৭ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা হয়ে পড়ে। রানওয়ে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় ৮টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে পাঠানো হয়েছে।

এরমধ্যে ৩টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, ৪টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, আবহাওয়া স্বাভাবিক হলে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। দেরি হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য এয়ারলাইনগুলো প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।