মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৬
শিরোনাম :
রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা : গোলাম পরওয়ার ভারতে যেভাবে গ্রেফতার হলেন হাদি হত্যার খুনী ফয়সাল ও তার সহযোগী মোল্লারহাট ইউনিয়ন ইসলামী ছাএ আন্দোলনের কমিটি গঠন, সভাপতি: নাসিম,সহ-সভাপতি: ইমন,সম্পাদক: রিফাত ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা,নিহত ৪ খালেদা জিয়া ছিলেন সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: ডা. জোবাইদা রহমান ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধের আগে হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার হুঙ্কারে ব্যারাক ছেড়ে ‘পালিয়েছেন’ ইরানি কমান্ডাররা

ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ।। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, কৃচ্ছসাধন করতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। কর্মসূচি ঘিরে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।