শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:২০
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বগায় মরন খেলা,শেকল ছাড়াই চলছে ফেরী 

মোঃ রাকিবুল হাসান,দুমকী (পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি ।। দৌলতদিয়ায় মর্মান্তিক দূর্ঘটনার পরেও টনক নড়েনি পটুয়াখালীর বগা ফেরী কতৃপক্ষের।নিরাপত্তাজনিত রশি না লাগিয়ে ফেরী পারাপার করতে দেখা গেছে।

গতকাল বুধবার (১’লা এপ্রিল)  সকালে সরেজমিন পরিদর্শনে এমন চিত্রের দেখা মিলছে। ঢাকা থেকে পটুয়াখালীর তিনটি উপজেলা বাউফল,গলাচিপা ও দশমিনার জনসাধারণের সড়কপথে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় প্রতিদিন হাজারো মানুষকে পার হতে হয় বগা ফেরী দিয়ে। ঈদ ও ঈদ পরবর্তী সময়ে এখানে ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। কখনো কখনো মাত্রারিক্ত গাড়ি লোড করে পারপার করতে দেখা গেছে। গত শুক্রবার এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে দেখাগেছে ফেরী পারাপারের সময় একটি পরিবহনের একচতুর্থাংশ ফেরীর বাইরে ছিলো। এভাবে ঝুঁকি নিয়ে পারাপার হলে যেকোনো সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা। রোববার এ প্রতিবেদককে পারাপারের দৃশ্য ভিডিও ধারন করতে দেখে ঘাটে নোঙর করার পর নিরাপত্তাজনিত রশিটি লাগানোর চেষ্টা করেন । নিরাপত্তাজনিত রশিটি এত্তো ঢিলেঢালা যেকোনো পরিবহন রশিটি ছাড়িয়ে পড়ে যেতে পারে নদীতে।

ফেরী চালক মো. শহিদুল ইসলাম এ প্রতিবেদক’কে বলেন, “ফেরীর সেফটি রশিটি লাগানোর কথা। কেন যে দেয়নি আমি বলতে পারবো না। গাড়ি লোড হলে উপর থেকে সামনের রশিটি দেখতে পাইনা।”

ফেরিতে অবস্থানরত সড়ক ও জনপথ বিভাগের কার্য সহকারী ( ওয়ার্ক অ্যাসিষ্ট্যান্ট) মো. হাসান মিয়া জানান,  উর্ধতন কতৃপক্ষ এ বিষয়ে বলেছেন। মালামাল আনা হয়েছে। আগামীকাল থেকে লাগানো হবে।

পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আহম্মেদ “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” জানান,তিনি ছুটিতে রয়েছেন,নিরাপত্তাজনিত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া আছে।খোঁজ নিয়ে নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখবেন।