বৃহস্পতিবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত! অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা: সমাজকল্যাণমন্ত্রী দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান ২০০ টাকার জন্য কেড়ে নেওয়া হলো প্রাণ! শেবাচিমে অক্সিজেন খুলে নেয়ায় রোগীর মৃত্যু বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০

দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। ফরিদপুরের মধুখালী উপজেলায় দুধ আনতে গেলে শিশুকে ধর্ষণ করে মো. রিপন মল্লিক নামে এক যুবক। এ ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেফতার রিপন মল্লিককে আদালতে পাঠানো হয়।

গ্রেফতার রিপন মল্লিক (৪০) উপজেলার আড়পাড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের দুলাল মল্লিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মে অভিযুক্ত রিপন মল্লিকের বাড়িতে গাভীর দুধ আনতে যায় এক শিশু। এ সময় কৌশলে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. ফরিদ মল্লিক বাদী হয়ে ১২ মে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মধুখালী থানার এসআই মো. মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার মাগুরা জেলা থেকে অভিযুক্ত রিপন মল্লিককে গ্রেফতার করে।

মধুখালী থানার ওসি সুকদেব রায় জানান, ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করা হয়। পরে তাকে আটক করা সম্ভব হয়। বুধবার (১৩ মে) বেলা ২টার দিকে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।