নিজস্ব প্রতিবেদক ।। গত ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে “দৈনিক আলোকিত বরিশাল ডিজিটাল পত্রিকায় মৎস্য মহাপরিচালক ক্ষমতার অপব্যবহার করে অনাপত্তিপত্র দিয়েছেন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি মৎস্য অধিদপ্তর, বরিশাল এর দৃষ্টিগোচর হয়েছে।
উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। মৎস্য অধিদপ্তরের রপ্তানীর অনাপত্তিপত্র প্রদান করেন ঢাকা, খুলনা ও চট্টগ্রাম এর উপপরিচালক, মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ শাখা।
বর্তমান মহাপরিচালক উক্ত দায়িত্বে কোন দিন ছিলেন না। অথচ সংবাদে বলা হয়েছে, মহাপরিচালক উক্ত অনাপত্তিপত্র প্রদান করেছেন। যা অবান্তর, অসম্ভব এবং বিভ্রান্তিকর।
বর্তমান মহাপরিচালক একজন অত্যন্ত সৎ, মেধাবী এবং ডাইনামিক অফিসার। যার নেতৃত্বে ও দক্ষতায় অতি অল্প সময়ে মৎস্য অধিদপ্তর অনেক জটিল সমস্যার সমাধান করে অধিদপ্তরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মৎস্য অধিদপ্তর, বরিশাল এর পক্ষ থেকে আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।