রবিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম বেপারীকে গ্রেপ্তার করেছে বরিশাল গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে নুর আলম বেপারী কেদারপুর ইউনিয়নে দলীয় প্রভাবশালী নেতা হিসেবে সক্রিয় ছিলেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের চাপ, হয়রানি ও নিপীড়নের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের আগে বরিশালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও করেছেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। তৎকালীন আওয়ামী লীগ নেতা সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তিনি বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পর নুর আলম কিছু সময় আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়রা জানান।

পরবর্তীতে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল ও নাশকতার অভিযোগে বিভিন্ন কর্মকাণ্ডে অর্থসহায়তা দেওয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়।

এদিকে স্থানীয়দের পক্ষ থেকে নুর আলমের বিরুদ্ধে অবৈধ অস্ত্র মজুত, প্রভাব বিস্তার এবং বিপুল সম্পদ অর্জনের অভিযোগও করা হয়েছে। তার সম্পদের উৎস ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট পুলিশ সুত্র জানায়, সন্ত্রাস দমন আইনের মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।