শনিবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, ভোর ৫:৫৭
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি

উলিপুরে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক!

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রাম থেকে রিক্সায় করে বাড়ি ফিরছিলেন স্বাম-স্ত্রী। তাদের দেখে বোঝার উপায় নেই তাদের কাছে মরণ নেশার সামগ্রী ইয়াবা ট্যাবলেট রয়েছে। কিন্তু পুলিশের কাছে আগেই খবর ছিল যে ইয়াবাসহ এক দম্পতি রিক্সা যোগে জেলা শহর কুড়িগ্রাম থেকে উলিপুরের দলদলিয়া ইউনিয়নের দিকে যাচ্ছে। শহর থেকে ওই দম্পতিকে বহনকারী রিক্সা উলিপুরের প্রবেশ পথ আনন্দ বাজার এলাকায় পৌঁছাতেই পথ আগলে দাঁড়ায় পুলিশের ভ্যান। পরে ওই দম্পতিকে তল­াশী করে মেলে ছোট একটি পলিথিন প্যাকে মোড়ানো প্রায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলা শহরের শেষ প্রান্ত কুড়িগ্রাম-উলিপুর সড়কের আনন্দ বাজার এলাকা থেকে ওই দম্পতিকে আটক করে উলিপুর থানা পুলিশ। উলিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত দম্পতির নাম লিটন ও আরিফা। জানা গেছে, আটক দম্পতির বাড়ি উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজার মোড় এলাকায়। লিটন ওই এলাকার নজরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিক্সায় চড়ে আসা ওই দম্পতিকে দেখে বোঝার কোনও উপায় ছিল না যে তাদের কাছে মাদকদ্রব্য রয়েছে। কিন্তু পুলিশ সকলের সামনেই তাদেরকে তল­াশী করে এক প্যাকেট ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পুলিশের এমন অভিযানে উপস্থিত লোকজন স্বস্তি প্রকাশ করেন।

পুলিশ জানায়, লিটন ও আরিফা দম্পতি কুড়িগ্রাম শহ থেকে ইয়াবা নিয়ে দলদলিয়া এলাকায় যাচ্ছিল। ওই এলাকায় তারা মাদকের ব্যবসা করে। গোপন সংবাদেও ভিত্তিতে তাদেরকে ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত উলিপুর থানার পুলিশ উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, আটক দম্পতিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।