বৃহস্পতিবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  টঙ্গীর তুরাগ নদীর তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রবিবার সকালে মোনাজাতে শরিক হন। বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এদিন বেলা ১১টা ১০ মিনিটে বিশ্ব ইজতেমার মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪০ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব ও তাবলীগ জামাতের কেন্দ্রীয় শূরা সদস্য হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।

কনকনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে তুরাগতীরে সমবেত হয়ে চোখের জলে মুসল্লিরা দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন।

আগামী শুক্রবার শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করেন মাওলানা জোবায়েরের অনুসারী মুরুব্বিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন সাদ অনুসারীরা।