মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৯:৩৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্ট্রেলিয়ায় পাঁচদিনে ৫ হাজার উট হত্যা

অনলাইন ডেস্ক  হেলিকপ্টার থেকে গুলি করে পাঁচদিনে পাঁচ হাজার উট হত্যা করেছে অস্ট্রেলিয়া সরকার।

ভয়াবহ দাবানলের মধ্যে প্রচণ্ড গরম ও খরার কারণে চলতি মাসেই দেশের দক্ষিণাঞ্চলে থাকা ১০ হাজার উটকে গুলি করে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার কেনিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি নেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন, উটের বিশাল দল শহর ও ভবনকে ধ্বংস করে দিচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, উটগুলো স্থানীয় বাসিন্দাদের হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলেই তাদের মেরে ফেলা হয়েছে। হেলিকপ্টার থেকে পেশাদার শ্যুটার দিয়ে এসব উট হত্যা করা হয়েছে।

দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ দাবানলে পুড়ে সেখানকার প্রায় ৫০ কোটি প্রাণী মারা গেছে।