রিপোর্ট,রেদোয়ান অনি বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের ২য় শিফট এর পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা দ্রুত নিরশনের দাবিতে মানব বন্ধন পালিত হয়েছে।
রবিবার(১৬ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩ টায় নগরীর বটতলা আলেকান্দা সড়কে এ মানব বন্ধন পালিত হয়।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন,বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইনস্ট্রাক্টর (অটোমোবাইল)মো: জাকির হোসেন,চীফ ইনস্ট্রাক্টর(সিভিল) মো: নিজাম উদ্দিন,চীফ ইনস্ট্রাক্টর (উড)ইঞ্জিনিয়ার মো: শাহাদত হোসেন,চীফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) আয়শা চৌধুরী,চীফ ইনস্ট্রাক্টর (ইলেক্ট্রিক্যাল)মো: মোয়াজ্জেম হোসেন সহ কলেজের সকল শিক্ষক বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, একই শিক্ষক দিয়ে ১ম ও ২য় শিফটের ক্লাস নেয়া হয়।কিন্তু তাদেরকে ২০১৫ সালের স্কেল অনুযায়ী বেতন ভাতা দেয়া হয়।যা সরকারের এক বৈষম্যমুলক আচরন।অবিলম্বে এ বৈষম্য দুর করে নতুন বেতন কাঠামো অনুযায়ী শিক্ষকদের বেতন ভাতা দেয়ার দাবী জানান তারা।