বৃহস্পতিবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:২৮
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

মিয়ানমার থেকে ১৭ আরোহী নিয়ে ফিরছে বিমানের বিশেষ ফ্লাইট

ডেক্সরিপোর্ট:মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে ১৭অপেক্ষমাণ যাত্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট ড্যাশ-৮ কিউট-৪০০।বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় বিশেষ ফ্লাইট বিজি ১০৬১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া বিমানে আহত ১৪ যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকি আহত চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে দুর্ঘটনা কবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি।

আজ ভোরে ১৭ জন যাত্রী নিয়ে বিশেষ ফ্লাইটটি দেশে ফিরে এসেছে। তারা অপেক্ষমাণ যাত্রী ছিলেন।

বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিশেষ এ ফ্লাইটে রয়েছে বাংলাদেশ এয়ারলাইনসের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোয়েব চৌধুরীর নেতৃত্বে একটি দল। ফ্লাইটটি নিয়ে যান ক্যাপ্টেন আনিস।

বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকা থেকে ইয়াঙ্গুনগামী ড্যাশ-৮ কিউট-৪০০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে।