সোমবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৯
শিরোনাম :
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি ইরাকের কুর্দিস্তানে ড্রোন হামলা চালিয়েছে ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক মক্কা ও জেদ্দায় সতর্কতা জারি করল সৌদি আরব অটো চালক নাজমুল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ, মুল হোতাদের দ্রুত গ্রেফতার চায় এলাকাবাসী সততার কারণে ষড়যন্ত্র মূলকভাবে বছরে দুই বার বদলি বিআরটিসির কর্মকর্তা জামিল! হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা গুঁড়িয়ে দেবে ইরান সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২০ হাজার ৬৭২ যাত্রী বঙ্গবন্ধুর ম‍্যুরালে ফুল না দেয়া ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অপরাধে বলি বিআরটিসির কর্মকর্তা নূর-ই-আলম বিএমপি’র পুলিশ কর্মকর্তা এসআই বশিরকে নিয়ে ফের ষড়যন্ত্র, সুষ্ঠু তদন্ত দাবি!

বিসিসির প্যানেল মেয়র লিটু-খোকন-লুনা

ডেক্সরিপোর্ট:বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নগর ভবনের তৃতীয় তলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দিতায় নগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু ১ নং প্যানেল মেয়র এবং ৭ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট রফিকুল ইসলাম খোকন ২নং প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংরক্ষিত অর্থাৎ ৩ নং প্যানেল মেয়র পদে নির্বাচন হয়েছে। এ পদে ৫ জন মহিলা কাউন্সিলর নির্বাচন করেন।যার মধ্যে সর্বোচ্চ ২৩ ভোট পেয়ে প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন সংরক্ষিত-৪ এর কাউন্সিলর আয়শা তেীহিদ লুনা।

তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন সংরক্ষিত -২ এর কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর বেগম।তিনি পেয়েছেন ৯ ভোট।বাকি ৩ জন মিলে পেয়েছেন ৭ ভোট। প্যানেল মেয়র নির্বাচনে ৩০ জন সাধারন ও ১০ জন সংরক্ষিত সহ মোট ৪০ জন ভোটার ছিলেন।এদের মধ্যে ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচন পরিচালনা করেন বিসিসি সচিব মোঃ ইসরাইল হোসেন।

উল্লেখ্য ২০১৮ সালের ৩০ ই জুলাই বরিশাল বিসিসি ৪র্থ মেয়র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ ই অক্টোবর প্রধানমন্ত্রী গনভবনে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান এবং ২৩ ই অক্টোবর মেয়র সহ কাউন্সিলররা দায়িত্বভার গ্রহন করেন।