বুধবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ১২:১৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আগামী জুনের মধ্যেই নবম ওয়েজ বোর্ডের ঘোষণা দেওয়া হবে: কাদের

ডেক্সরিপোর্ট:সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,নবম সংবাদপত্র ওয়েজ বোর্ডের রোয়েদাদ বান্তবায়নে আগামী ১২ জুন স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ সভা করবে সরকার।আর এর মধ্যেই তা বাস্তবায়নের ঘোষণা পেশ করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

তিনি বলেন,অনেক দিন হয়েছে বিষয়টি ঝুলে রয়েছে। আমরা ঠিক করেছি ঘোষণার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ একটা সভা করবো। সভাটি আগামী ১২ জুন সকাল ১১টায় তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হবে।

ওইদিন সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছাবো এবং জুন মাসের মধ্যে এই অর্থবছরের মধ্যে এই রোয়েদাদ বাস্তবায়ন সম্পর্কিত আমাদের ঘোষণা পেশ করবো।

তিনি আরো বলেন সভায় নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে আলাপ-আলোচনা করেছি। বিষয়টি আরও আগেই সমাধানে যেতে পারতাম ঘোষণা দিতে পারতাম। আমাকে সভাপতি করার পরপরই আমি একটা মিটিং করার সুযোগ পেয়েছিলাম, সেদিন নোয়াবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। এর পরপরই আমি অসুস্থ হই। পরে সিঙ্গাপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।

বৈঠকে আলাপ-আলোচনা করে আমরা একটা বিষয়ে ঐক্যমত পোষণ করেছি, এই বিষয়টিকে আর ঝুলিয়ে রাখা সমীচীন হবে না। যতো দ্রুত সম্ভব সমাধান করে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেবো। নবম সংবাদপত্র মজুরি বোর্ডের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, তথ্যপ্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান, তথ্য সচিব আব্দুল মালেক প্রমুখ।