বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৪২
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বরিশাল বোর্ডে পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪২,ও জিপিএ-৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী

ডেক্সরিপোর্ট:মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৯ এর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।শনিবার (০১ জুন) দুপুরে বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি’র ফল প্রকাশের পর বিষয়ভিত্তিক পুনঃনিরীক্ষণের জন্য ১৫ হাজার ৯৮৫টি আবেদন করেন ৮ হাজার ৪৮০ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাত্র ১৩০ জনের ফল বদল করা হয়েছে। পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ১৪ পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৪২ জন।

বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ দিকে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, গণিত বিষয়ের পুনঃনিরীক্ষণের আবেদন বেশি পড়েছিল।