শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:২০
শিরোনাম :
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন

ফুলবাড়ী প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের মাঝে পিপিই প্রদান

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের ১৫ জন গণমাধ্যকর্মীর মাঝে পার্সোনাল প্রটেশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় গণমাধ্যমকর্মীদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করেন ফুলবাড়ীর বিশিষ্ট হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল।

ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু’র হাতে গণমাধ্যমকর্মীদের পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) তুলে দেন ফুলবাড়ীর বিশিষ্ট হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল।

হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল বলেন, করোনাভাইরাস প্রভাবে যখন আমরা সকলেই আতঙ্কিত, এই আতঙ্কের মধ্যেই ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়েই তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের এই ঝুঁকির কথা বিবেচনায় রেখেই তাদেরকে ঝুঁকিমুক্ত রাখতেই তাদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। ইতোপূর্বে উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে চিকিৎসাদানকারী শতাধিক হোমিও চিকিৎসকের মাঝেও পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।

ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু বলেন, করোনাভাইরাস প্রভাব চলাকালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকিমুক্ত করতে হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে পিপিই প্রদান করার বিষয়টি ফুলবাড়ী প্রেসক্লাবের সকল সাংবাদিক কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক দেশ মার ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।