শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:০৫
শিরোনাম :
সন্ত্রাসী হামলায় পঙ্গুত্ববরণ করে কাতরাচ্ছেন বরিশালের শেখ সাদী,প্রধানমন্ত্রীর কাছে বিচার প্রার্থনা! আ.লীগের অনুষ্ঠানে হ্যারি কে টমাসের জুলাই অভ্যুত্থান ও নির্বাচনের ভূয়সী প্রশংসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন

ফুলবাড়ীতে দলিত জনগোষ্ঠীর মাঝে অর্থ ও মাস্ক সহায়তা প্রদান

আল মামুন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি  দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের উদ্যোগে দলিত পরিবারগুলোর মাঝে নগদ অর্থসহ শিশুদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুর সাড়ে ১২ টায় পৌর শহরের সুজাপুরস্থ সুইপার কলোনী ৪৭ দলিত পরিবারের প্রত্যেক পরিবারকে ৪০০ টাকাসহ ৬২ জন দলিত শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে নগদ অর্থসহ মাস্ক বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা দলিত ও আদিবাসী প্লাটফর্মের সভাপতি, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. শফিকুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর মো. তানজিদুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর শিউলী বাড়া, কমিউনিটি ডেভেলপমেন্ট ফেসিলিটেটর গ্লোরিয়া মুর্মু।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, দৈনিক দেশ মা’র ব্যবস্থাপনা সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, দৈনিক ভোরের কাগজ ও আনন্দ টিভি প্রতিনিধি হারুন উর রশিদ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন, দৈনিক নতুন সময় প্রতিনিধি আল মামুন, দৈনিক নতুন স্বপ্ন প্রতিনিধি বাদল চন্দ্র প্রামানিক, দৈনিক দাবানল প্রতিনিধি হীরেন্দ্র নাথ বর্মন, দৈনিক বর্তমান সময় প্রতিনিধি সোহাগ কিবরিয়া, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন, দৈনিক সাইফ প্রতিনিধি মশিউ রহমান, আলোকিত সীমান্ত প্রতিনিধি লিটন সরকার প্রমুখ।

গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আলো প্রকল্পের ফুলবাড়ী উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান বলেন, করোনাভাইরাসের প্রভাবে সকলেরই জীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন কর্মজীবী মানুষরা। এটা থেকে বাদ পড়েননি দলিত জনগোষ্ঠীও। এ কারণে দলিত জনগোষ্ঠীর মাঝে সংস্থার পক্ষ থেকে প্রতি পরিবারকে ৪০০ টাকা এবং ৬২ জন শিশুর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এতে কিছুটা হলেও ওইসব পরিবার উপকৃত হবে।