মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

চরফ্যাশনে সংসদ সদস্য জ্যাকবের খাদ্য সামগ্রী বিতরণ

কামরুজ্জামান শাহীন,ভোলা  প্রধানমন্ত্রীর পক্ষে চরফ্যাশনে স্থানীয় সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ১০ হাজার ঘরমুখী, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
রবিবার(৩ মে) সকালে চরফ্যাশন সদর ঈদগাহ মাঠে পৌরসভার দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়া তিনি উপজেলার চরমাদ্রাজ ও হাজারীগঞ্জ ইউনিয়নও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু, চিনি, ছোলা, পেয়াজ, মশুর, সয়াবিন,সেমাই, গুড়দুধ, চিড়া, লবন।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন থাকবে ক্ষমতায়,অভূক্ত থাকবেনা কোন জনতা। যতদিন মহামারী করোনা থাকবে ততদিন আ’লীগ মানুষের পাশে থাকবে। এ সময় তিনি সরকারী নির্দশনা মেনে সবাইকে ঘরে থাকার আহব্বান জানান।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ,পৌর আ’লীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমূখ।
এছাড়া তিনি চরফ্যাশন আলিয়া মাদ্রাসার মিলনাতয়নে ২৮টি কওমি মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সাড়ে ২ লাখ ৯৫ হাজার টাকা অনুদান চেক হস্তান্তর করেন।