মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ১০:০৬
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

চরফ্যাশনের বিএনপি’র উদ্যোগে খাদ্য সহায়তা প্রদান

কামরুজ্জামান শাহীন,ভোলা  করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় চরফ্যাসন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ও ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে অসহায়,কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার(৩ মে) সকাল ১১ টায় চরকলমী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.রেজাউল মিয়ার বাস ভবন থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এবং বাদ যোহর ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রভাষক জাকির হোসেনের বাস ভবনে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

চরকলমী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রেজাউল মিয়া জানান, বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে অসহায়,কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন চরকলমী ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আঃ মন্নান বেপারী,যুবদলের সাংগঠনিক সস্পাদক মো. মাকসুদুর রহমান, সহ-সভাপতি মো. আকবর হোসেন, শ্রমিক দলের সভাপতি হারুন আর রসিদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাহাদ, সেচ্ছাসেবক দলের নেতা মো. হেলালউদ্দিনসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সালাউদ্দিন সুমন জানান,দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলমের পক্ষে অসহায়,কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এমএ মন্নান,ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, ওসমানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রভাষক জাকির হোসেন, যুবদলের সভাপতি প্রভাষক আলাউদ্দিন, সম্পাদক মো. আতিক ওসমানী, যুগ্ন সম্পাদক জসিম হাওলাদার, ছাত্রদলের সম্পাদক এস এ সাদ্দাম, সেচ্ছাসেবক দলের সভাপতি এমরান মাষ্টার ও সম্পাদক কামাল হাওলাদারসহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।