সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:৪২
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

নারায়ণগঞ্জে টিউবওয়েলের পানিতে বিষ, ৬ জন অসুস্থ

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে একটি বাড়িতে টিউবওয়েলের পানি পান করে একই পরিবারের ছয়জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। অসুস্থ ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অসুস্থরা হলেন, রমিজ উদ্দিনের ছেলে উজ্জ্বল (২৮), হাসিব (২২), মেয়ে মানসুরা (২৪) ও রুমি (১৮) এবং হাসিবের স্ত্রী রোমানা (১৮) ও রোমানার বড় বোন রহিমা (২৬)।

রমিজ উদ্দিন জানান,ভোরে বাড়ির টিউবওয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর পরিবারের ছয় সদস্যের মধ্যে বিষক্রিয়া শুরু হয়। সন্দেহ হলে টিউবওয়েলের পানিতে বিষের গন্ধ পান। পরে অসুস্থদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল কামাল জানান, হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা খারাপ হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থ ব্যক্তিরা সবাই বিষমিশ্রিত পানি পান করেছেন।

ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে কেউ শত্রুতা করে পুকুরে মাছ মারার বিষ ওই বাড়ির টিউবওয়েলের ভিতরে ঢেলে দিয়েছে। যার কারণে পরিবারটির এতগুলো সদস্য অসুস্থ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, অসুস্থরা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়িতে ফিরে এসে থানায় অভিযোগ দিয়েছে। আমরা তাদের অভিযোগ গ্রহণ করেছি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বিষ ক্রিয়ায় তাদের মৃত্যুও হতে পারতো। তার আমরা গুরুত্ব দিয়ে দেখছি। কারা এ ঘটনায় জড়িত সে বিষয়টি খতিয়ে দেখছি। তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।