বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:২৯
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

ঈদকে সামনে রেখে বাড়ছে ব্যাংক লেনদেনের সময়

ডেক্সরিপোর্ট  ব্যাংক লেনদেনের সময়সূচি ৩০ মিনিট বাড়ানো হয়েছে এর ফলে আগামী ১০ মে, রোববার থেকে সকাল ১০টায় ব্যাংক লেনদেন শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। তবে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজের জন্য ১৫ মিনিট বিরতি থাকবে। বর্তমানে ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রেক্ষিতে পবিত্র রমজান, ঈদ-উল-ফিতর এবং ব্যাবসা-বাণিজ্যের সুবিধায় ব্যাংক লেনদেন সময় বাড়ানোসহ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো উপজেলায় অনলাইন সুবিধা সম্বলিত একটি ব্যাংকের একাধিক শাখা থাকলে, ন্যূনতম একটি শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ চাইলে পর্যায়ক্রমে একেকদিন একেকটি শাখা খোলা রাখতে পারবে। এইক্ষেত্রে গ্রাহকদেরকে তথ্য অবহিত করতে হবে। কোন ব্যাংকে অনলাইন সুবিধা না থাকলে উপজেলা-জেলাসহ সকল পর্যায়ে সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

এছাড়াও মহানগর ও বিভাগীয় পর্যায়ে সব এডি শাখা এবং শুধু বৈদেশিক লেনদেন সম্পাদনের জন্য ব্যাংকের নিজ বিবেচনায় নির্বাচিত গুরুত্বপূর্ণ এডি শাখা-শাখাসমূহ খোলা রাখতে হবে।

ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের আগ্রাবাদ ও খাতুনগঞ্জে সব ব্যাংকের সব শাখা সব কার্যদিবসে খোলা রাখতে হবে। পাশাপাশি শ্রমঘন শিল্প এলাকায় সব ব্যাংকের সব শাখা প্রতি কার্যদিবসে খোলা রাখতে হবে।

অন্যদিকে সমুদ্র, স্থল, বিমান বন্দর এলাকায় খোলা রাখতে হলে স্থানীয় প্রশাসন ও বন্দর কতৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকের শাখা খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

তবে বর্তমানে সীমিত আকারের ব্যাংকিং সেবার আওতায় যেসব ব্যাংক শাখা খোলা রয়েছে, সেগুলোতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চলছে। আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য বেলা ২টা পর্যন্তই ব্যাংক খোলা রাখা হচ্ছে।