মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:৩১
শিরোনাম :
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট

দেশে সোনার দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৬৩ হাজার ছাড়াল

ডেস্ক রিপোর্ট ।। দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ টাকা।এতে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা।দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা বাড়ায় বাজুস। তাতে এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা ভরি।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ১০ হাজার ২৭১ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।