মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার

বরিশালে অভিভাবকদের অসচেতনতায় করোনা ঝুকির মধ্যে স্বাস্থ্য সহকারীরা

শামীম আহমেদ  বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি অব্যাহত থাকলেও টিকা গ্রহনকারী অভিভাবকদের স্বাস্থ্য সচেতনতা না থাকায় চরম ঝুঁকির মুখে পরেছে স্বাস্থ্য সহকারীরা। সারাদেশে এ পর্যন্ত প্রায় আড়াই শতাধিক স্বাস্থ্য সহকারী কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে কার্যক্রম পরিচালনার জন্য সরকারের নির্দেশনা থাকলেও সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাঠ পর্যায়ের সরকারীভাবে সকল স্বাস্থ্য সহকারীদের সুরক্ষ পোষাক প্রদান না করায় এবং টিকাদান কেন্দ্রে আসা টিকা গ্রহনকারী শিশুদের অভিভাবকেরা কোন স্বাস্থ্যবিধি না মানায় মাঠ কর্মীদের করোনা আক্রান্তের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

সরকার সম্প্রসারিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে হাম-রুবেলা, পোলিও, যক্ষা, নিউমোকক্কাল জনিত নিউমোনিয়া, ধনুষ্টংকার, হেপাটাইটিস-বি ভাইরাস, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, ডেংগু, চিকুনগুনিয়া এবং খাদ্য ও পুষ্টি বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান করে আসছে।

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নাজমুল হোসাইন জানান, টিকা গ্রহনকারী শিশুদের অভিভাবকেরা মাস্ক ব্যবহারে আগ্রহ না থাকায় এবং স্বাস্থ্য সচেতন না হওয়ায় তাদের মাধ্যমে করোনা সংক্রমিত হবার চরম ঝুকির মধ্যে রয়েছেন এলাকার স্বাস্থ্য সহকারীরা।

স্বাস্থ্য সহকারীদের সূত্র জানায়, করেনা ভাইরাস দেশে সংক্রমিত হবার পর থেকে এপর্যন্ত প্রায় আড়াই শতাধিক স্বাস্থ্য সহকারী কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারী ব্যাবস্থাপনায় সকল স্বাস্থ্য সহকারীদের সুরক্ষা পোষাক প্রাপ্যতার অনিশ্চয়তা এবং টিকা গ্রহনকারীদের অভিভাবকেরা স্বাস্থ্য সচেতন না হওয়ার ফলে এভাবে টিকাদান কর্মসূচী চলমান থাকলে স্বাস্থ্য সহকারীরা করোনা আক্রান্ত হলে দেশে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন হুমকির মুখে পরবে বলেও জানান ওই স্বাস্থ্য কর্মী।