মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:০৬
শিরোনাম :
ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী

সাহাবুদ্দিন মেডিকেলের এমডিসহ ৩ জন পাঁচ দিনের রিমান্ডে

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে গ্রেফতার বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে দুপুরে আদালতে তোলা হয় অভিযুক্তদের।

সোমবার (২০ জুলাই) রাতে রাজধানী গুলশানের একটি হোটেল থেকে ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, গুলশান থানায় র‌্যাব-১ এর দায়ের করা মামলায় ফয়সালকে গ্রেফতার করা হয়। সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকসহ এ মামলায় তিনজনকে গ্রেফতার করা হলো।

গত রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাবের একটি ভ্রামমাণ আদালত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায়। এ সময় কোভিড-১৯ পরীক্ষার জন্য অননুমোদিত কিট, ভুয়া পরীক্ষার সনদ সরবরাহ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধসহ বিভিন্ন অনিয়ম পায় তারা।

এ অভিযানের সময় হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল হাসনাত এবং শাহরিফ কবির নামে এক কর্মকর্তাকে গ্রেফতার করে র‌্যাব।

গুলশান থানার উপপরিদর্শক মামুন মিয়া জানান, র‌্যাব-১ এর নায়েক সুবেদার ফজলুল বারী সোমবার বিকেলে গুলশান থানায় গ্রেফতার হওয়া তিনজন ও অজ্ঞাত আরও পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেন।