মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১:০৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মহাসড়কে ঝুঁকেপড়া গাছের ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, আহত ৫

ঝালকাঠি প্রতিনিধি  বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে ঝুঁকেপড়া একটি গাছের সাথে যাত্রীবাহি বাসের ধাক্কা লেগে গাড়ীর ছাদ উড়ে গেছে। সোমবার রাত দেড়টার দিকে রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের পাঁচ যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়ার শাহ্ আলম (৬৫), ভান্ডারিয়ার আবুল হোসেন (৩২), বরগুনার পাথরঘাটার মুহিবুল্লাহ (২৮), ওয়ালিউল্লাহ্ (৫০) ও মো. মামুন (৩০)।

স্থানীয় বাসিন্দা মাইনুল ইসলাম জানায়, সোমবার গভীর রাতে বিকট শব্দে ঘুম ভাঙ্গে স্থানীয়দের। এ সময় ঘর থেকে বেড়িয়ে মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাসটি দেখে আহতদের উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। মহাসড়কের পাশেই দির্ঘদিন ধরে বিপদজনকভাবে ঝুঁকে থাকা একটি বড় রেইনট্রি গাছের সাথে ধাক্কা লেগে বাসের উপরের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। গাড়ি চালকের অসতর্কতা ও ঝুঁকেপড়া গাছ, দুটোই দুর্ঘটনার জন্য দায়ী। সৈকত পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৮৬৩৬) বাসটি চট্টগ্রাম থেকে পাথরঘাটায় ফিরছিলো।

রাজাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স সূত্র জানায়, রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এদের চারজনকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারমধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, ‘রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’