বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:১২
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

কালীগঞ্জে তুলার গোডাউনে আগুন, চার লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ডেক্সরিপোর্ট  গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ভাইয়া বেডিং স্টোরের তুলার গোডাউনে আগুন লেগেছে। এতে চার লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মিলগেইট এলাকায় ভাইয়া বেডিং স্টোরের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ আবদুল হালিম জানান, খরব পেয়ে কালীগঞ্জ ও পলাশ ফায়ার সাভির্সের দুই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারাণা করা হচ্ছে।

গোডাউনের মালিক মোস্তফা জানান, গোডাউনে আগুন লেগে লেপ-তোশক, সেলাইমেশিন, টিভি, বডিংয়ের কাপড় ও তুলাসহ প্রায় চার লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।