বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:০০
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

ফুলবাড়ীতে দ্বিবার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের প্রত্যন্ত চরাঅঞ্চল পশ্চিম তালুক মেখলিতে দ্বিবার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২২ নভেম্বর বিকেল তিনটায় ধরলার তীরবর্তী মাঠে টুর্নামেন্ট পরিচালনা কমিটির জমকালো আয়োজনে হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার।বিশেষ অতিথি ছিলেন, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খয়বর আলী মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সরকার মনোয়ার পাশা, বীর মুক্তিযোদ্ধাখয়বর আলী,তালেব আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিয়া, ১ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ইলিয়াস হোসেন প্রমুখ।

খেলায় পশ্চিম তালুক মেখলী ফুটবল দল ১ – ০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল কে একটি গাভী
এবং রানারআপ দলকে একটি ছাগল পুরস্কার প্রদান করা হয় ।

পুরষ্কার প্রদানের পরে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল গফুর মেলেটারি দ্বি-বার্ষিক ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।