বৃহস্পতিবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৩৫
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

বকশীগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রব্বানী রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টর ঐতিহাসিক ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে সোমবার দুপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

ইউএনও মুন মুন জাহান লিজার সভাপতিত্বে প্রস্তুতি সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম।

এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বীর প্রতীক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।

বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ আগামি ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস উদযাপনের উদ্যোগ নিয়েছেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। দিবসটির আলোচনা সভায় জুম মিটিংয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক অংশ নেবেন।