শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৪২
শিরোনাম :
আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ

স্বর্ণের দাম ভরিতে ২৫০৮ টাকা কমল

ডেক্সরিপোর্ট  করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর পর এ মাসে এসে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়েছে।

মঙ্গলবার স্ব‌র্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৩৩ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৬ হাজার ৩৪১ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ১৯২ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৯৩৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৪৪৪ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে ৫১ হাজার ৬১৩ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৫৪ হাজার ১২১ টাকায়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।